ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি

চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা। থানায় অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর

চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে অবৈধভাবে জমি দখল করার জন্য ৬ থেকে ৭ শতক জমির মিস্টি কুমড়া ও ৭ থেকে ৮ শতক জমির কচু গাছ কেটে দিয়েছে দুর্বিত্তরা।

জানা গেছে, গাড়াবাড়িয়া বসুতীপাড়া গ্রামের প্রবাসী ছানোয়ারের স্ত্রী রাজিয়া খাতুনের পৈতৃক সম্পত্তি নিয়ে চাচাদের সাথে দীর্ঘদিন বিরোধিতা চলে আসছে। সেই বিরোধিতার জের ধরেই গত ৫ই মে শুক্রবার সকাল ১০ টার সময় ৬ থেকে ৭ শতক জমির কুমড়া গাছ কেটে দিয়েছে বলে একই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মুক্তার আলী (২৫), মৃত মল্লিক চানের ছেলে ফয়জুল ইসলাম (৬০), ও তার দুই ছেলে ফারুক হোসেন (৩৫) ও লালচান (৩০), এবং ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮) এদের পাঁচ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী ছানোয়ারের স্ত্রী রাজিয়া খাতুন। থানায় অভিযোগ থাকার পরেও আবার আজ ৬ মে শনিবার সকাল সাতটার সময় অপর আরেকটি জমিতে থাকা কচু গাছ কেটে দিয়েছে প্রায় ৭ থেকে ৮ শতক জমির । রাজিয়া খাতুন সাংবাদিকদের বলেন, সকালে গাছ কাটতে বাধা প্রদান করায় আমার ছোট বোন প্রতিবন্ধী মালঞ্চ খাতুনকে ওরা মারধোর করেছে। এবং আমাদের ফসলে পানির সেচ দিতে বাধা প্রদান করে আসছে। এ বিষয়ে স্থানীয় মেম্বর জিল্লুর রহমান বলেন, গাছ কাটার বিষয় টি সত্য। রাজিয়ার পরিবারে পুরুষ মানুষ না থাকায় এরা প্রায় সময়ই এদের উপর অত্যাচার করে থাকে। তবে তিনি আরো বলেন ফয়জুল রাজিয়ার আপন চাচা এবং ফারুক ও লালচান চাচাতো ভাই। তাদের নিজেদের মধ্যকার বিষয় তো এর সমাধান না হলে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে দুটি পরিবারের মাঝে। তাই এর একটা সুষ্ঠু তদন্ত পূর্বক সমাধানের দাবী জানায় প্রশাসনের নিকট। সদর থানার এস আই মাসুদ রানা বলেন, গতকাল ফসল কাটার অভিযোগ পেয়েছি এবং বিবাদী কে থানায় ডাকা হয়েছিল, কিন্তু বাদী পক্ষ উপস্থিত না হওয়ায় আগামী ১০ মে বুধবার দুই পক্ষ কে নিয়ে থানায় বসার কথা বলা হয়েছে। এরই মাঝে যদি আবার অন্য জমির ফসল কেটে থাকে তাহলে অবশ্যই বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪

চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা। থানায় অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর

Update Time : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

প্রিন্ট করুন :