ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মরদেহ মিললো জঙ্গলে, স্বজনদের দাবী হত্যা

বরগুনায় নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীর (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যার দিকে সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোটবাড়িয়া দরবার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত কিশোরী মোসা. রিপা স্থানীয় কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গত মঙ্গলবার (২ মে) রাতে ওই শিক্ষার্থী নিখোঁজ হয় উল্লেখ করে পরদিন পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিশোরীর বাবা শাহজাহান হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের সন্দেহ প্রতিবেশী আল আমিন আমার মেয়েকে ধর্ষণ করে হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল আমিন পলাতক রয়েছে।

এ বিষয় জানতে যোগাযোগ করা হলেও অভিযুক্ত আল আমিন ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান বলেন, আমাদের ক্রাইমসিন টিম আসার পরে লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে সে মারা গেছে। এ ঘটনায় পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মরদেহ মিললো জঙ্গলে, স্বজনদের দাবী হত্যা

Update Time : ১২:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

প্রিন্ট করুন :