ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে পড়ে ১১৩৬ জনের মৃত্যু হয়, আহত ও পঙ্গু হয় প্রায় ২০০০ শ্রমিক।ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

সাভারের রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
রোববার (৯ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন। আগামী ৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়েছে। এ আদেশের ফলে সোহেল রানার কারামুক্তি আটকে গেছে।
এর আগে, এদিন সকালে রানার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন করেন।
গত ৬ এপ্রিল বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানার জামিন মঞ্জুর করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে পড়ে এক হাজার ১৩৬ জনের মৃত্যু হয়। প্রায় দুই হাজার শ্রমিক আহত ও পঙ্গু হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ ভবন নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত হত্যা মামলা দায়ের করেন। পরে ওই বছরের ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে পড়ে ১১৩৬ জনের মৃত্যু হয়, আহত ও পঙ্গু হয় প্রায় ২০০০ শ্রমিক।ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

Update Time : ০১:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :