ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

মন্ত্রিসভায় ৭ প্রস্তাব অনুমোদন, ভোলার গ্যাস আসবে ঢাকার শিল্পে

ভোলা এলাকার সুন্দরবন গ্যাস কোম্পানির (এসজিসিএল) উৎপাদিত গ্যাস ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ হবে সিলিন্ডারের মাধ্যমে। দশ বছর মেয়াদে সরবরাহ চুক্তিসহ তিনটি প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। একই দিনে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে চার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুটি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সংবাদিকদের বলেন, এসজিসিএল’র উৎপাদিত গ্যাস স্থানীয় পর্যায়ে ব্যবহারের পর প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে সিলিন্ডারে পরিবহণ করে ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লি.’-এর সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ২৯৩টি ইউনিয়নে এবং ১ হাজার ৩০৭টি ইউনিয়নে দুটি পৃথক প্রস্তাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামতের জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ‘সামিট কমিউনিকেশনস লি.’- এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের কমপ্লেক্স ও ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় খিলগাঁও র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ৪১ কোটি টাকা।
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং স্কিমের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আরিচা (বরব্দাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ২৯০ কোটি টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

মন্ত্রিসভায় ৭ প্রস্তাব অনুমোদন, ভোলার গ্যাস আসবে ঢাকার শিল্পে

Update Time : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :