ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ছাতকে নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় কৃষকদের অবস্থান কর্মসূচি পালন

ছাতকে নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা পরিষদ এলাকায় মিছিল ও কৃষকরা অবস্থান কর্মসুচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে কৃষকদের অবস্থান কর্মসূচিতে উপজেলা পরিষদ এলাকায় নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর, কাড়ইলগাঁও, বারকাহন, বাতিরকান্দি, মির্জাপুর, পাটিবাগ, বেতুরা, আসাদনগর গ্রাম সহ নাইন্দার হাওর পাড়ের কৃষকরা অংশ নেন। তাদের দাবি স্থানীয় মির্জার খালে ফসল রক্ষা বাঁধ অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারণে হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টি হলেই নাইন্দার হাওর পাড়ের কৃষকদের মধ্যে ফসল হারানোর আতংক বিরাজ করে। এখানে ফসল রক্ষা বাধ সৃষ্টির পর থেকেই বৃষ্টির পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে বাঁধ তৈরী হয়ে আসছিল। বর্তমানে পূর্বে মতো বৃষ্টির পানি নিস্কাশনের পথ না রেখেই বাঁধ নির্মাণ করা হয়েছে। ফলে বাঁধের এক পাশ শুকনো এবং হাওড়ের পাশ পানিপূর্ণ অবস্থায় আছে। এখন বৃষ্টি হলেই পানি বৃদ্ধি হতে থাকে। ফলে নাইন্দার হাওরের কয়েক হাজার একর বোরো ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাদের দাবী পরিকল্পনা অনুযায়ী মির্জার খালের ফসল রক্ষা বাঁধ সংস্কার করা প্রয়োজন। হাওরের বোরো ফসল রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে কৃষকরা আবেদনও দিয়েছেন কৃষকরা জানিয়েছেন। সাবেক ইউপি সদস্য কৃষক মনির উদ্দিন জানান, বৃহস্পতিবার কৃষকদের অবস্থান কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে এর বিহিত ব্যবস্থা করবেন বলে সবাইকে আশ্বস্থ করেছেন। হাওর পাড়ের কৃষক সালেহ আহমদ, ছালিক মিয়া তালুকদার, কুতুব উদ্দিন সহ কৃষকরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের বাঁধ ও ফসল রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে তারা ফসল হারা হবেন। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান, ইতিপূর্বে হাওরের ফসল রক্ষার ব্যাপারে কৃষকদের একটি আবেদন পাওয়া গেছে। দলবদ্ধ ভাবে কৃষকরা এসে ফসল রক্ষার এ দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ছাতকে নাইন্দার হাওরের বোরো ফসল রক্ষায় কৃষকদের অবস্থান কর্মসূচি পালন

Update Time : ০৯:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :