ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বুড়িমারী স্থলবন্দর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ৩টি ভারতীয় ট্রাক জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বাংলাদেশ সীমানায় আসা ৩টি পণ্য বোঝাই পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত ট্রাকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি,থ্রী পিস, কেমিক্যাল দ্রব্য,চশমাসহ বিভিন্ন পণ্য সামগ্রী ছিলো বলে, বিজিবি’র আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর ৬১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ  নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, এর আগে
সোমবার (২৭ মার্চ) দিবাগত রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের কলাবাগান ও বুড়িমারী  বাসস্টান্ড  নামক স্থান থেকে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ভারতীয় তিনটি ট্রাক থেকে মালামাল উদ্ধার করেন।
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর আয়োজনে এ সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল এ এম মাহবুবুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে গত সোমবার (২৭ মার্চ)  দিবাগত রাতে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপির জেসিও-৮৫৭৫ সুবেদার মোঃ বাইরোন আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ৮৪২/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী বাসস্ট্যান্ড হতে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় ট্রাক জব্দ করা হয়। এর পর ওই রাতেই জেসিও-৯৭৭৭ নায়েব সুবেদার মোঃ একরামুল হক এর নেতৃত্বে সীমান্ত পিলার ৮৪২/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী কলাবাগান নামক স্থানে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় ট্রাক পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।
উক্ত ৩টি ট্রাক তল্লাশী করে অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী, থ্রী পিস, চশমা এবং কেমিক্যাল দ্রব্যাদি পাওয়া যায়।অধিনায়ক লেঃ কর্ণেল এ এম মাহবুবুল আলম খান বলেন,জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩,২৯,৮৪,০০০/- (তিন কোটি ঊনত্রিশ লক্ষ চুরাশি হাজার) টাকা, যা পাটগ্রাম কাস্টমস্   অফিসে জমা করা হয়েছে। এবং জব্দকৃত ট্রাকের বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রগন করা হবে এবং কারা এই চক্রের সাথে জড়িত তাও খুজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বুড়িমারী স্থলবন্দর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ৩টি ভারতীয় ট্রাক জব্দ

Update Time : ০৩:৩৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :