ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

মুজিবনগরে কৃষক সমাবেশ ও কৃষি মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুরের মুজিবনগরে কৃষক সমাবেশ ও তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার (১৮ মার্চ) দুপুরে মুজিবনগর আম্রকাননে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী স্মরণে এ সমাবেশ ও কৃষি মেলার উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাংসদ ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, বর্তমানে কৃষকদের জীবনমান অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনর সরকার প্রতিবছর কৃষকদের জন্য অনেক ভর্তুকি দিচ্ছে। কৃষদের বীজ সার থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ে কৃষি পরামর্শর ব্যবস্থা করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কষকদের প্রণোদনা দিচ্ছে সরকার, আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে, কৃষিখাতে আধুনিকায়নে বর্তমান সরকারের বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও এপিএক্সপার্ট পোলের সদস্য কৃষিবিদ হামিদুর রহমান। প্রধান আলোচকের বক্তব্যে হামিদুর রহমান বলেন, কৃষি অত্যন্ত প্রাচিন পেশা। আমাদের বাংলাদেশ এক সময় কৃষিতে পিছিয়ে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষকদের বন্ধু। তিনিই ছিলেন আধুনিক কৃষির সূচনাকারী। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ‘এক ইঞ্চিও জমি খালি থাকবে না’ এই নির্দেশনা কে বাস্তবায়ন করতে চেষ্টা করছে কৃষি বিভাগ।

কৃষক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের পরিচালক মোখলেছুর রহমান, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে মেলায় ১৩ টি স্টল স্থান পেয়েছে। আগামী ২০ মার্চ এ মেলার সমাপনী হবে।
এর আগে তিনি মুজিবনগর হেলিপ্যাড মাঠে
কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য গম কর্তনের উদ্বোধনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

মুজিবনগরে কৃষক সমাবেশ ও কৃষি মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

Update Time : ০৭:১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :