ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন ভবনে বিস্ফোরণ, ঝিনাইদহে শামসুজ্জামান দুদু

সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১১ মার্চ) ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি নানান ষড়যন্ত্রের মাধ্যমে যেকোনো ঘটনা সরকার ঘটিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করে। বিএনপির ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে আবার তারা শুরু করেছে।
দুদু বলেন, সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এই সমাবেশ শেষ হবে না। এই সমাবেশ গণআন্দোলনে রূপ নেবে। এই সমাবেশ থেকে এক সময় রাজপথে মীমাংসা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, আপনারা ১৪ লক্ষ হাজার কোটি টাকা মেরে দিবেন, টাকা মেরে বিদেশ পাঠাবেন, আর আমরা তা মেনে নেবো? তা হবে না। গণতন্ত্র কেড়ে নিবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন ভবনে বিস্ফোরণ, ঝিনাইদহে শামসুজ্জামান দুদু

Update Time : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :