ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

আজারবাইজান-আর্মেনিয়ান সেনাদের মধ্যে কারাবাখে সংঘর্ষ, নিহত ৫

১৯৯০ এর দশকের গোড়ার দিকে সোভিয়েত শাসনের পতনের সময় আর্মেনিয়ান বাহিনী কারাবাখের নিয়ন্ত্রণ নেয়। এরপর আজারবাইজান ২০২০ সালে ছয় সপ্তাহের সংঘাতে বিশাল এলাকা পুনরুদ্ধার করে। সেসময় প্রাণ হারান ছয় হাজারের বেশি মানুষ। এরপর রাশিয়ান রাশিয়ান শান্তিরক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় যুদ্ধবিরতি হয়।
আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সংঘাত সমাধানের প্রচেষ্টার অংশ হিসাবে বেশ কয়েকবার বৈঠক করেছেন, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়নি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল নাগর্নো-কারাবাখে ফের সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। রোববার দুই দেশ বিতর্কিত অঞ্চলটিতে সংঘর্ষে জড়ায়।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার আজারবাইজানি সেনারা অস্ত্র বহন করছে এমন সন্দেহে একটি গাড়িবহর আটক করে। এ সময়ই গোলাগুলির ঘটনা ঘটে এবং দুই আজারবাইজানি সেনা নিহত হয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, গাড়িবহরটি একটি অননুমোদিত রাস্তা ব্যবহার করায় সেটিকে আটক করা হয়।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোলাগুলির ঘটনায় কারাবাখের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজারবাইজানের দাবিকে ‘অন্তঃসারশূন্য’ আখ্যা দিয়ে বলেছে, গাড়িবহরটি সরকারি নথি এবং সরকারি কাজে ব্যবহৃত বন্দুক বহন করছিল।
নাগর্নো-কারাবাখ বহুদিন ধরেই আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তবে এর জনসংখ্যা প্রধানত জাতিগতভাবে আর্মেনিয়ান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

আজারবাইজান-আর্মেনিয়ান সেনাদের মধ্যে কারাবাখে সংঘর্ষ, নিহত ৫

Update Time : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :