ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ

আত্মবিশ্বাসী ইংলিশদের বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা

লড়াই করে প্রথম ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ইংলিশদের চোখ সিরিজ জয়ের স্বপ্ন। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের হাড্ডাহাডি লড়াই শুরু আজ শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টায়। ঘরের ক্ষত নিয়ে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। আজ জয়ের মাধ্যমে সেই ক্ষত মুছতে চাই তামিম বাহিনী।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজ মানেই বাংলাদেশের দাপট। এই কথাটিকে ফের একবার ভুল প্রমাণ করল জস বাটলারের দল। ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে ইংলিশরা। স্পিনারদের পাশাপাশি প্রথম ওয়ানডেতে আলো ছড়িয়েছেন পেসাররাও।
প্রথম ওয়ানডেতে যে মিরপুরের উইকেটের ধরণ বুঝতেও ভুল করেছে বাংলাদেশে, তা পরিষ্কার ব্যাটারদের ব্যর্থতায়। শুরুতে ব্যাটিংয়ে নেমে উড-রশিদদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তামিম-লিটনরা। তবে বাংলাদেশ না পারলেও ঠিকই উইকেটের ফায়দা নিয়ে ব্যাট করেছেন মালান-রশিদরা।
বাংলাদেশের পাশাপাশি কোচ হিসেবে শুরুটা ভালো হয়নি চন্ডিকা হাথুরুসিংহের। তাই তার জন্যও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো হবে বড় এক চ্যালেঞ্জ। দ্বিতীয় ম্যাচের আগে কোনো দলই আজ বৃহস্পতিবার (২ মার্চ) অনুশীলন করেনি। তবে দ্বিতীয় ওয়ানডেতেও যে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে সফকারীরা তা অনুমেয়। এই ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড দু’দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জেসন রয়, ফিল সল্ট, দাভিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ

আত্মবিশ্বাসী ইংলিশদের বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা

Update Time : ১০:২২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :