ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

কাঁঠালিয়ায় ইউএনও কাপ ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ফাইনাল অনুষ্ঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি||

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠে রোববার অনুষ্ঠিত হলো ক্লেমন ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল। কাঁঠালিয়া একাদশ ও খুলনা একাদশের মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচটি ড্র হলে টুর্নামেন্ট কর্তৃপক্ষ উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করে।

প্রথমে টস জিতে ব্যাটিং করতে নামে কাঁঠালিয়া একাদশ, যারা নির্ধারিত ১৫ ওভারে সংগ্রহ করে ২০৬ রান। জবাবে একই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে খুলনা একাদশও ১৫ ওভারে করে ঠিক সমান রান। ম্যাচটি টাই হলে নিয়ম অনুযায়ী সুপার ওভার হওয়ার কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি যুগ্ম সচিব ও ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র, সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, সহকারী কমিশনার মো. ইসতিয়াক হোসেন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মং চেনলা।

এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আকন, ক্রীড়াবিদ মো. হাছিব ভুট্ট, মো. ইস্রাফিল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা উপভোগ করেন শত শত দর্শক ও ক্রীড়ামোদী সাধারণ মানুষ।

কাঁঠালিয়ায় এমন আয়োজনকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইউএনও কাপ ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :