ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

দেশে বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আসামির সংখ্যা ২১৬২

দেশের কারাগারগুলোর কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা ২১৬২ জন। যার মধ্যে পুরুষ বন্দি ২০৯৯ জন ও নারী বন্দী ৬৩ জন। কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা জানতে চেয়ে হাইকোর্টে কারা মহাপরিদর্শকের পক্ষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক শেখ সুজাউর রহমানের দেয়া প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, সারাদেশের কারাগারগুলোতে সেলের সংখ্যা ২৬৫৭ টি। যার মধ্যে পুরুষ ২৫১২ ও মহিলা ১৪৫ টি।
বন্দিদের সুযোগ-সুবিধা বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কনডেম সেলের বন্দিদের কারা বিধি মোতাবেক নির্ধারিত ডায়েটে স্কেল অনুযায়ী খাদ্য প্রদান ও নির্ধারিত পোষাক প্রদানের পাশাপাশি নিয়মিত চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া কারা বিধি মোতাবেক আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। সেই সাথে ধর্মীয় শিক্ষা এবং বই পড়ার সুযোগ দেয়া হয়। আর ধূমপায়ীদের বিড়ি সিগারেট প্রদান করা হয়। এছাড়া বন্দীদের সেল সংলগ্ন আঙিনায় গোসল ও শরীর চর্চার সুযোগ দেয়া হয় এবং আপিল দায়ের সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিচারিক ও প্রশাসনিক ফোরামের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কনডেমড সেলে থাকা তিন আসামি। এই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

দেশে বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি আসামির সংখ্যা ২১৬২

Update Time : ০৩:১৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :