ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দেশেই হচ্ছে হৃদরোগের ৯৫ শতাংশ চিকিৎসা: প্রধানমন্ত্রী

হৃদরোগের চিকিৎসায় এক সময় দেশের বাইরে যেতে হলেও বর্তমানে ৯৫ শতাংশ চিকিৎসাই দেশে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন। বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইন্টারভেনশনাল একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘হৃদরোগের সব চিকিৎসা এখন দেশেই হচ্ছে। এই রোগের চিকিৎসায় এখন আর দেশের বাইরে যেতে হয় না। বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ।
শেখ হাসিনা বলেন, ‘দেশে প্রতিবছর যত মৃত্যু হয়ে থাকে, তার ২৭ ভাগই হৃদরোগে। হাজারে ১০ জন শিশু এই রোগে ভুগছে। এর জন্য দায়ী আমাদের খাদ্যাভ্যাসের ঠিক না থাকা, ধূমপান করা ও কায়িকশ্রম না করা। এ জন্য শুধু চিকিৎসা নয়, প্রতিরোধেও নজর দিতে হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এক সময় কিডনি, লিভার, বোনম্যারোসহ জটিল সব চিকিৎসার জন্য বাইরে যেতে হতো, বর্তমানে দেশেই হচ্ছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশে ৬০০টি হাসপাতাল, হৃদরোগ, বক্ষব্যাধি হাসপাতাল হয়েছে। গ্রামীণ স্বাস্থ্যসেবায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। সেগুলোতে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
প্রতিটি জেলায় মেডিকেল কলেজ হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের চিকিৎসা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। সারা দেশে মেডিকেল কলেজ আছে ১১৫টি, প্রতিটি বিভাগের পর জেলায়ও মেডিকেল কলেজ হবে। ইতিমধ্যে ৪টি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হয়েছে। শিশু কার্ডিয়াক সেবা বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিয়াক বিভাগ স্থাপন হয়েছে।
বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দেশেই হচ্ছে হৃদরোগের ৯৫ শতাংশ চিকিৎসা: প্রধানমন্ত্রী

Update Time : ০৮:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :