ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ছিল আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড: রাশিয়া

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ছিল ‘আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড’। মঙ্গলবার জাতিসংঘের বৈঠকে এ দাবি করেন রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
গত সেপ্টেম্বরের নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ইস্যুতে বিশেষ বৈঠক হয় নিরাপত্তা পরিষদে। এখনো এ বিষয়ে তদন্ত শেষ হয়নি বলে জানিয়েছে ডেনমার্ক, জার্মানি ও সুইডেন। নিরাপত্তা পরিষদকে যৌথভাবে একটি চিঠি দিয়েছে তিন দেশ।
সেখানে বলা হয়, তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে রাশিয়াকে। তবে তিন দেশের তদন্তকে পক্ষপাতমূলক বলে আখ্যা দিয়েছে মস্কো। আবারও দাবি করে, কয়েক বিলিয়ন ডলার প্রকল্পটি পশ্চিমা হামলার শিকার।
এদিকে, চলতি মাসের শুরুতেই এক বিবৃতিতে এ ধরনের অভিযোগ উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের বৈঠকে নর্ড স্ট্রিমে বিস্ফোরণ ইস্যুতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে চীনও।
জাতিসংঘে রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে কারা থাকতে পারে তা স্পষ্ট। রাশিয়ার আইন অনুযায়ী, এ বিষয়ে তদন্তও চলছে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যে তদন্ত করছে তা স্বচ্ছ নয়, বরং এটা স্পষ্ট তাদের আমেরিকান ভাইয়ের কর্মকাণ্ড ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ছিল আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড: রাশিয়া

Update Time : ০৬:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :