ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১ তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫ শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী

বগুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই সহোদর নিহত

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে লিটন মিয়া নামে এক কাঠমিস্ত্রীর ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনের লেলিহান দাবালনের তাপে ঘরে থাকা তার দুই শিশু সন্তান সিয়াম ও মোস্তাকিন নামের দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ১৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি বন্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকায়।
এলাকাবাসী জানায়, ভূতবাড়ি গ্রামের লিটন মিয়া যমুনা নদীর ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে বন্যা নিয়ন্ত্রন বাধে আশ্রয় নিয়ে ছোট ছোট ঘর নির্মান করে বসবাস করে আসছিলেন। লিটন মিয়া জীবিকার সন্ধানে টাঙ্গাইল জেলায় কাঠ মিস্ত্রির কাজ করেন। বাড়িতে পাঁচ বছরের শিশু সিয়াম ও চার বছরের শিশু পুত্র মোস্তাকিনকে নিয়ে স্ত্রী গোলাপী খাতুন থাকেন। শনিবার সন্ধ্যার দিকে গোলাপী খাতুন দুই শিশুকে ঘরে রেখে মাঠে থাকা ছাগল আনতে যান। এসময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যেই যাবতীয় মালামাল পুড়ে ছাই হয় এবং শিশু সিয়াম ও মোস্তাকিন মারা যায় ।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারিক জানান,লিটন মিয়ার বাড়িতে আগুন লাগার বিষয়টি ধুনট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুনে পুড়ে দুই শিশু সহ পুরোবাড়ি পুড়ে ছাই হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিসের কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্ত ধুনট সদর থেকে এলাকাটি প্রায় ১৫ কিলোমিটার দূরত্ব হওয়ায় আমরা পৌছার আগেই দুই শিশু সহ বাড়ির সব কিছু পড়ে ছাই গেছে। আগুনে পুড়ে ঘরবাড়ি সহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

বগুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই সহোদর নিহত

Update Time : ০৫:১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :