ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তুরস্কে তিনজনকে জীবিত উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৯ Time View

তুরস্কে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পের প্রায় ১৯৮ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে মোহাম্মদ ক্যাফার নামে ১৮ বছর বয়সী তরুণসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন তুর্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্প এবং একটি বড় ধরনের আফটারশকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তুরস্কের আদিমান প্রদেশে ভবনের ধ্বংসস্তূপ থেকে ক্যাফারকে জীবিত উদ্ধারের পর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকর্মীরা। এ সময় ক্যাফারকে হাতের আঙুল নাড়াতে দেখা যায়।
এর ঠিক কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী কাহরামানমারাস প্রদেশের একটি আবাসিক ভবনের ধ্বংসাবশেষ থেকে দুই ভাইকে জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, তারা হলেন ১৭ বছর বয়সী মুহাম্মদ এনেস ইয়েনিনার এবং তার ভাই ২১ বছর বয়সী বাকী ইয়েনিনার। উদ্ধারের পর দুজনকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্র : রয়টার্স

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তুরস্কে তিনজনকে জীবিত উদ্ধার

Update Time : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :