ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৯ Time View

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।
শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকালে তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। ধ্বংসপ্রাপ্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এদিকে, প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে সিরিয়া ও তুরস্কে। এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.৫। তবে দ্বিতীয় এ ভূমিকম্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Update Time : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :