ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ধুনটে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০৬ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গত ৩০ই জানুয়ারি সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে রাসেল রানা (১৯) নামের এক বখাটে যুবক মোটরসাইকেল যোগে জোরপূর্বক ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। রাসেল রানা উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পার নাটাবাড়ী গ্রামের জেল হোসেন এর ছেলে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাসেল রানার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জনৈক গ্রামের জনৈক এক কৃষকের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। প্রায় এক বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে মেয়েটিকে প্রেমের প্রস্তাব সহ নানা ভয়-ভীতি দেখিয়ে আসছে রাসেল রানা। কিন্তু এতে সাড়া দেয়নি মেয়েটি। তার  বখাটেপনা অসহনীয় হলে মেয়েটির পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি রাসেল রানার অভিভাবকদের জানানো হয়। এতে মেয়েটির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে রাসেল রানা । এ অবস্থায় গত ৩০ই জানুয়ারি সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে খোকশাবাড়ী গ্রামের মামার বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে রাসেল রানা ও তার সহযোগীরা তুলে নিয়ে যায়।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, এমন একটি অভিযোগ পেয়েছি।  অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে আটকের জন্য সম্ভাব্য স্থান গুলোতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ধুনটে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

Update Time : ০৭:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :