ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজ ২৮শে ফেব্রুয়ারী, ২০২৩ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার তিতুদহ ও গিরিশনগর এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
দুপুর ১২.৩০টার দিকে পরিচালিত এ অভিযানে মুদিখানা, সার-কীটনাশক, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় গিরিশনগর বাজারে মেসার্স মায়ের আশীর্বাদ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী মহাদেব কুমারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ধারায় ১,০০০/- টাকা, মেসার্স শরীফ ফার্মেসির মালিক মোঃ শরীফ উদ্দিনকে প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেলফে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৫১ ধারায় ২,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স শিশির ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ সার-কীটনাশক বিক্রয় করার অপরাধে মালিক শ্রী জগবন্ধু সাধুয়াকে ৫১ ধারায় ২,০০০/- টাকা এবং মেসার্স মা মেডিসিন সেন্টারে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেলফে সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শ্রী বিকাশ কুমারকে ৫১ ধারায় ৬,০০০/- জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতের জন্য সতর্ক করে নির্দেশনা দেয়া হয়। অভিযানে ০৪টি প্রতিষ্ঠানকে মোট ১১,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন তিতুদহ পুলিশ ক্যাম্পের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ০৪:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :