ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

চার দশকের শিক্ষকতা শেষে দুমকিতে আমির হোসেনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. আমির হোসেনকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সাহাবুদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাসিমা বেগম, পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, উত্তর পাঙ্গাশিয়া হযরত আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক হোসেন এবং দুমকি উপজেলা স্কাউটসের সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান কুমার পাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলী আকবর, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাজিব, মোসা. সুমম্বিয়া, তানজিলা আক্তার ও শ্রাবণী।

বক্তারা শিক্ষক আমির হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবন, সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক অবদানের কথা তুলে ধরে বলেন, তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেনের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

চার দশকের শিক্ষকতা শেষে দুমকিতে আমির হোসেনকে সংবর্ধনা

Update Time : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :