নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. আমির হোসেনকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. সাহাবুদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ. জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাসিমা বেগম, পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, উত্তর পাঙ্গাশিয়া হযরত আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক হোসেন এবং দুমকি উপজেলা স্কাউটসের সম্পাদক মো. জাহিদুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান কুমার পাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলী আকবর, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাজিব, মোসা. সুমম্বিয়া, তানজিলা আক্তার ও শ্রাবণী।
বক্তারা শিক্ষক আমির হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবন, সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক অবদানের কথা তুলে ধরে বলেন, তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেনের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।
মোঃ জাহিদুল ইসলাম 

























