ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

সাংবাদিকরা সমাজের দর্পণ: পবিপ্রবি উপাচার্য হেমায়েত জাহান

মেহেদী হাসান শান্ত, স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিকরা সমাজের দর্পণ বা আয়না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে যা ঘটে, সাংবাদিকরা তা অবিকল তুলে ধরেন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসির কনফারেন্স কক্ষে আয়োজিত এই সভায় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা হিসেবেও উপস্থিত ছিলেন অধ্যাপক হেমায়েত জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন, বিচার ও নির্বাহী বিভাগের পাশাপাশি গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা যায়। রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্রকে সুসংহত করতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন তিনি।
ভিসি বলেন, সংবাদের প্রধান শক্তি সত্য। কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া নিরপেক্ষভাবে সত্য তুলে ধরাই একজন আদর্শ সাংবাদিকের কাজ। প্রতিকূল পরিবেশ, দুর্যোগ, যুদ্ধ কিংবা যেকোনো সংকটের মুখে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করেন বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি পরিচালক মাহফুজুর রহমান সবুজ। এ ছাড়া বক্তব্য রাখেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আকাশ এবং সমিতির সদস্য জয়ভাঙ্গী, মোস্তাক আহমেদ প্রীতম, মেহেরুন্নেসা লাভলী, মঈন উদ্দিন ও সালাউদ্দিন আহম্মদ।
সভা শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপাচার্য ও তাঁদের প্রধান উপদেষ্টা অধ্যাপক হেমায়েত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

সাংবাদিকরা সমাজের দর্পণ: পবিপ্রবি উপাচার্য হেমায়েত জাহান

Update Time : ০৯:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :