ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শুরু হলো নতুন পথচলা। কৃষি গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত হলো বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

রজনীগন্ধা ফুল হাতে নবীনদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। স্বাগত ভাষণে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আদর্শ ও দায়িত্বের কথা তুলে ধরেন। এদিন মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি উপস্থাপন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক।

ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. খোকন হোসেন ও প্রফেসর ড. মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ মো. আবদুল লতিফ, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার নিউটন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার।

অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আনোয়ারুল কবির, রাজীব ভট্টাচার্য ও জাফরীন ফেরদৌসী। নবীন শিক্ষার্থীদের অভিব্যক্তি তুলে ধরেন আরাফ আমান দিগন্ত, তৌফিক ইসলাম, আন্নাতুল লাইজা যাবা, ইয়াসমীন আক্তার ও রোমান মোল্লা। সিনিয়রদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান জাহিদুল ইসলাম রাতুল, সোহেল রানা জনি, জান্নাতীন নাইম জীবন ও সোলায়মান বান্না।

নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

Update Time : ০৫:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :