নিজস্ব প্রতিবেদক ||
পটুয়াখালী জেলার দুমকির ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি হলেন জিএম সাইদুর রহমান (শাহজাদা)। বরিশাল শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক চিঠিতে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে ছ’মাসের জন্য।
নিয়োগের খবর পৌঁছতেই এলাকায় শুরু হয়েছে আলোচনা। ফেসবুক ভরে উঠছে শুভেচ্ছা আর অভিনন্দনের বন্যায়। অনেকে লিখছেন—“বিদ্যালয়ের শিক্ষা উন্নয়নে এ পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।”
দায়িত্ব নিয়ে জিএম সাইদুর রহমান বলেন, “একজন মানুষের একক চেষ্টায় কিছুই সম্ভব নয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মানুষ—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
সাউথ বাংলা ডেস্ক 

























