ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চিলমারী বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’

প্রমোদতরী ‘এম ভি গঙ্গা বিলাস’ পর্যটকদের নিয়ে টানা ১৫দিন বাংলাদেশ ভ্রমন শেষে ভারতের উদ্দেশ্যে চিলমারী বন্দর ছেড়ে গেছে। ১৭ ফেব্রুয়ারী সকাল ৭টায় চিলমারী নদী বন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রমোদতরিটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ ফেব্রুয়ারী চিলমারী নদী বন্দরে নোঙ্গর করেছিল ভারতীয় প্রমোদতরি ‘এম ভি গঙ্গা বিলাস’। ওইদিন সন্ধ্যায় প্রমোদতরিটি বিদেশী পর্যটকদের নিয়ে চিলমারী বন্দরে নোঙর করে। এর পরেরদিন ১৬ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাত্রি যাপন করেন পর্যটকরা।

বিআইডব্লিউটিএ কতৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদী পথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানির ১ জন ভ্রমণ করছেন। এই যাত্রা পথে সময় লাগবে ৫১দিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চিলমারী বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’

Update Time : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :