ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামে হত্যা মামলায় পলাতক আসামী বাবুল আটক : র‌্যাব-৭

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রাম মহানগরের খুলশী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মো. দেলোয়ার হোসেন ওরফে বাবুল (৪৫) অবশেষে র‌্যাব-৭ এর জালে ধরা পড়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ঝাউতলা ওয়্যারলেস কলোনী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

গ্রেফতার হওয়া বাবুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাজার এলাকায়। তাঁর পিতার নাম জহরুল হক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল নিজেকে খুলশী থানার আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী বলে স্বীকার করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, খুলশী থানায় দায়ের করা মামলা নম্বর-৩০, তারিখ ২৮ জানুয়ারি ২০২৪, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০-এর আওতায় বাবুল ছিলেন পলাতক আসামী। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাঁর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাব।

পরবর্তীতে গ্রেফতারকৃত বাবুলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলশী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামে হত্যা মামলায় পলাতক আসামী বাবুল আটক : র‌্যাব-৭

Update Time : ০১:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

প্রিন্ট করুন :