ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বেপরোয়া ট্রাকের ধাক্কায় ভোলায় প্রাণ গেল এনজিও কর্মীর

মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি||

প্রতিদিনের মতো বাইকে করে কর্মস্থলে যাচ্ছিলেন রাসেল। আর ফেরা হল না। চরফ্যাশনে দ্রুতগতির এক ট্রাকের ধাক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ২৮ বছরের এই এনজিও কর্মী।

শনিবার সকালে চরফ্যাশন-দুলারহাট সড়কের বটতলী এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। রাসেল ছিলেন ভোলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ‘পরিবার উন্নয়ন সংস্থা’ (FDS)-এর দুলারহাট শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন।

স্বজনদের কথায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন রাসেল। বটতলী পৌঁছনোর আগেই বিপরীত দিক থেকে ছুটে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা অবস্থার গুরুতর অবনতি দেখে পাঠানোর নির্দেশ দেন ঢাকায়। কিন্তু ভোলা সদরের কাছাকাছি পৌঁছতেই অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় রাসেলের।

ঘটনা প্রসঙ্গে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “এখনও অফিসিয়ালি কিছু জানি না। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

পরিবার-সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বেপরোয়া ট্রাকের ধাক্কায় ভোলায় প্রাণ গেল এনজিও কর্মীর

Update Time : ০৯:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

প্রিন্ট করুন :