জেলা পরিষদের পুকুরে ডুবে সুমাইয়ার মৃত্যু, শোকের ছায়া পটুয়াখালী চকবাজারে
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী | ১৯ মে ২০২৫
পটুয়াখালী চকবাজারের কবির টেলিকমের প্রোপ্রাইটর মো. সাইফুল কবিরের ঘরে আজ করুণ এক ঘটনা। পটুয়াখালী জেলা পরিষদের একটি পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে তাঁর ছোট মেয়ে সুমাইয়া।
ঘটনাটি ঘটে সোমবার, ১৯ মে স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সুমাইয়া খেলার ছলে পরিবারের অজান্তে বাড়ির পাশের জেলা পরিষদের পুকুরের ধারে যায়। কিছুক্ষণের মধ্যেই সুমাইয়াকে খুঁজে না পেয়ে পরিবারে শুরু হয় উৎকণ্ঠা। পরে পুকুরে খোঁজ চালিয়ে সুমাইয়ার নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। ঈদের আগ মুহূর্তে এমন হৃদয়বিদারক ঘটনায় গোটা চকবাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রয়াত সুমাইয়া ছিল সাইফুল কবিরের কন্যা। এলাকাবাসী জানান, শিশুটি ছিল খুবই প্রাণবন্ত ও সবার প্রিয়।
পুকুরটিতে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছিল না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রশাসনের প্রতি অনুরোধ—এমন দুর্ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।
সাউথ বাংলা ডেস্ক 
























