ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পবিপ্রবিতে শিক্ষার্থীদের আধুনিক বাস: পথ চলায় ‘স্বপ্নযাত্রী’

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে যুক্ত হলো নতুন ৫০ আসনের আধুনিক বাস।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাসটির উদ্বোধন করেন।

শিক্ষার্থী মারসিফুল আলম রিমন বলেন, “এই বাস শুধু যাতায়াতের উপায় নয়—এটি আমাদের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি।”

প্রো-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাগত বক্তব্যে বলেন, “এই বাস শিক্ষার্থীদের জন্য কেবল যানবাহন নয়, বরং প্রতিদিনের যাত্রায় একটি নির্ভরতার নাম।”

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

এই বাসটি পবিপ্রবিকে উপহার দিয়েছে আইএফআইসি ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তাফা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।

ব্যাংকের চেয়ারম্যান বলেন, “শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এই উদ্যোগ তাদের অনুপ্রেরণা জোগাবে।”

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই বাসটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে, নিরাপদ যাত্রার নিশ্চয়তা দেবে এবং আমাদের শিক্ষাবান্ধব অবস্থানকে আরও শক্ত করবে। আমি আইএফআইসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইখতিয়ার উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পবিপ্রবিতে শিক্ষার্থীদের আধুনিক বাস: পথ চলায় ‘স্বপ্নযাত্রী’

Update Time : ০৩:০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

প্রিন্ট করুন :