ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

সকালে ফেনীতে আ’লীগের ঝটিকা মিছিল, বিকেলে আটক ৩

ফেনী প্রতিনিধিঃ 

ফেনীতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।

আটক ব্যক্তিরা হলেন—ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে মো. সুমন (৩০), শামসুদ্দিনের ছেলে শিবির আহাম্মদ (৩৬) এবং সাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোসেন টিপু (৩২)। তারা সবাই সহদেবপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন।

এর আগে ভোরে শহরের কলেজ রোড এলাকা থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। গত ৫ আগস্টের পর এটিই ছিল আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য কর্মসূচি। মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ব্যানারে অংশগ্রহণকারীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘মুজিববাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে কলেজ রোড প্রদক্ষিণ করছেন। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ কোনো নেতাকে দেখা যায়নি।

মিছিলের প্রতিবাদে একই দিন ফেনী জেলা ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওসি সামসুজ্জামান আরও জানান, আটককৃতদের মধ্যে আমজাদ হোসেন টিপু একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সকালে ফেনীতে আ’লীগের ঝটিকা মিছিল, বিকেলে আটক ৩

Update Time : ১০:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :