ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গোলাপগঞ্জে পলাতক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমসহ শীর্ষ স্থানীয় নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তারা গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশ সদস্য গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। তবে কোনো গ্রেপ্তার বা উদ্ধার অভিযান সফল হয়নি।

পুলিশ সূত্র জানায়, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক-অস্ত্র সংশ্লিষ্ট মামলার আসামিদের ধরতে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয় এবং অনেককেই ঘটনাস্থলে ভিড় করতে দেখা যায়।

ডিবি পুলিশের দুটি এবং থানা পুলিশের চারটি গাড়িসহ মোট ছয়টি গাড়িতে অভিযান পরিচালিত হয়। প্রথমে হাজীপুরে সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির এলিমের বাড়িতে যায় পুলিশ। এই বাড়ি গত অভ্যুত্থানের দিন বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে, এবং বর্তমানে এটি সংস্কারের কাজ চলছে।

এরপর পুলিশ সদর এলাকার আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, জেলা যুবলীগ নেতা মাহমুদুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকবর আলী ফখর, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহিন আহমদের বাড়িতে অভিযান চালায়। তবে কোথাও কাউকে পাওয়া যায়নি।

মাহমুদুল আমিনের বাবা রিয়াজ উদ্দিন জানান, “পুলিশ আমাদের বাসায় এসে মাহমুদুলের খোঁজ নেয়। আমরা জানাই সে অনেক আগেই দেশ ছেড়ে গেছে। তারা হুঁশিয়ারি দিয়ে চলে যায়।”

অভিযানে থাকা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “পলাতক নেতারা স্থানীয় কর্মীদের সহায়তায় লুকিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চলছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, “বিএনপিপন্থী ছাত্র সংগঠন নিষিদ্ধ হলেও তাদের মিছিলের প্রস্তুতি রোধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান চালানো হয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোলাপগঞ্জে পলাতক আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পুলিশি অভিযান

Update Time : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :