ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ সিএনজির সঙ্গে সংঘর্ষে সৃজনী বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী আহত রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ

ডিবি পুলিশ সেজে প্রতারণা, তালতলী থেকে দুই যুবক গ্রেপ্তার

মো. তৌফিকুর ইসলাম

আমতলী (বরগুনা) প্রতিনিধি||

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩ মে) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—রিয়াজ উদ্দিন (২৬), পিতা হাবিব তালুকদার এবং মো. রাসেল (২৫), পিতা আবু হানিফ। তারা দুজনই আমতলীর আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা।

মামলার কাগজ হাতে, অভিনয়ে ‘তদন্ত কর্মকর্তা’!

ডিবি সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২৭ মার্চ আমতলীর গুলিশাখালী এলাকায় সংঘর্ষ হয়। পরে ৯ এপ্রিল জয়নব বেগম নামের এক নারী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এরপর কোর্ট থেকে মামলার কপি সংগ্রহ করে রিয়াজ ও রাসেল ডিবি পুলিশ পরিচয়ে ‘তদন্ত কর্মকর্তা’ সেজে অভিযুক্তদের ধরতে গিয়েছিল গুলিশাখালীর খেকুয়ানী গ্রামে। অভিযুক্ত না থাকায় তারা ভিকটিমের মাকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।

ভুয়া ডিবির মুখোশ খুলে দেয় মাসুম মৃধা

সন্দেহ হলে স্থানীয় মো. মাসুম মৃধা বিষয়টি সরাসরি জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন। এরপর ছায়া তদন্ত শুরু করে ডিবি এবং ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে।

ডিবি অফিসার বললেন…

বরগুনা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, “প্রতারণার বিষয়ে তথ্য পাওয়ার পর ছায়া তদন্তে সত্যতা মেলে। শনিবার বিকেলে তালতলীর পঁচাকোড়ালিয়া এলাকা থেকে অভিযুক্ত দুই ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ

ডিবি পুলিশ সেজে প্রতারণা, তালতলী থেকে দুই যুবক গ্রেপ্তার

Update Time : ০৩:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

প্রিন্ট করুন :