ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ভোলায় মাদক মামলার আসামির মৃত্যু: হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা

ভোলায় শফিউল আলম শফি (৪৯) নামের এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, সকাল ৮টার দিকে ভোলা জেলা কারাগারে অসুস্থতা অনুভব করলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।

মৃত শফিউল আলম শফি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আজিজের পুত্র।

কারা সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট বাজার এলাকা থেকে শফি ও অপর এক ব্যক্তি বদিউল আলম বাদশাকে (৩৬) ৩ কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভোলা জেলা কারাগারের জেলার মো. হুমায়ুন আহমেদ বলেন, “আসামি হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ইরফান আহমেদ জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।”

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ভোলায় মাদক মামলার আসামির মৃত্যু: হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা

Update Time : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :