ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাণিজ্যিকভাবে সী-ট্রাক চালু হলো কক্সবাজার-মহেশখালী নৌরুটে

তরিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি||

কক্সবাজার মহেশখালীর জনমানুষের বহুল প্রতিক্ষীত কক্সবাজার-মহেশখালী নৌরুটে বানিজ্যিকভাবে সী-ট্রাকের যাত্রা শুরু হলো।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে সী-ট্রাকের উদ্বোধন করেন।

দীর্ঘ ৯ কিলোমিটার এই নৌপথে সি-ট্রাক চালু হওয়ায় মহেশখালীর প্রায় চার লাখ বাসিন্দা এবং মহেশখালীতে ঘুরতে আসা পর্যটকদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ব্যক্তিবর্গরা। বর্ষাকালসহ বছরের অন্যান্য সময়েও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হওয়ায় দ্বীপটিতে পর্যটকদের আগমনও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের পর সকাল ১১টা ২৫ মিনিটে সি-ট্রাকটি কক্সবাজার থেকে যাত্রা শুরু করে এবং দুপুর ১২ টায় মহেশখালী জেটিঘাটে পৌঁছায়। সেখানে বিপুলসংখ্যক মানুষ সি-ট্রাক দেখতে ভিড় করেন। সকলের চোখে মুখে ফুঠে উঠছিল উচ্ছ্বাস আনন্দ। এসময় সেখানে আরো উপস্থীত ছিলো বিভিন্ন ছাত্রজনতা এবং বিশিষ্ট বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান।

বিআইডব্লিউটিএ প্রস্তাবিত সী-ট্রাকের ভাড়া বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট থেকে মহেশখালী যেতে যাত্রীপ্রতি ৩৫ টাকা এবং নুনিয়ারছড়া ঘাট থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঘাট টোল বাবদ একবার ৫ টাকা অতিরিক্ত দিতে হবে। প্রতিদিন তিনবার করে চলাচল করবে ২৫০ যাত্রী ধারণক্ষমতার সি-ট্রাকটি। কক্সবাজার থেকে সকাল সাড়ে ৮টা, দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টায় সি-ট্রাক ছাড়বে। আর মহেশখালী থেকে ছেড়ে আসবে সকাল সাড়ে ৭টা, বেলা ১১টা ও বিকেল ৫টায়।

এই সি-ট্রাক চালুর মাধ্যমে সারা বছর ধরে ঝুঁকিহীন ও নিরাপদ যাতায়াত সুবিধা পেল মহেশখালীবাসী ও পর্যটকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বাণিজ্যিকভাবে সী-ট্রাক চালু হলো কক্সবাজার-মহেশখালী নৌরুটে

Update Time : ০৩:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :