প্রধান গেটের চলমান সংস্কার কাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শন করলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
মঙ্গলবার(২২ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
কাজের গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, “প্রধান গেট একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি বহন করে। তাই এটির সংস্কারকাজে সৌন্দর্য ও স্থায়িত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দপ্তর, প্রকৌশল দপ্তর এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যে পূর্বে বিশ্ববিদ্যালয়ের গেইট ছোট থাকার কারনে ছাত্র-ছাত্রীদের বড় বাসগুলো ঢুকতে পারত না। তাই এটি সংস্কার করে ১৬ ফুট পূর্ব এবং পশ্চিম পাশে গেট বৃদ্ধি করা হয়।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে প্রধান গেটের সংস্কার কাজ চলমান রয়েছে, যা সম্পন্ন হলে ক্যাম্পাসের প্রবেশমুখ আরও আধুনিক ও দৃষ্টিনন্দন হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।
সাউথ বাংলা ডেস্ক 

























