প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শাখা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল কালোব্যাজ ধারণ, মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে।
সোমবার (২১এপ্রিল) সকাল ১১টার দিকে সরকারি জনতা কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাতের সভাপতিত্বে ও সচিব সাইফুল ইসলাম সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারওয়ার, যুবদল নেতা শামিম আহমেদ মৃধা প্রমুখ।
এসময় আরিফ হোসেন আরাফাত বলেন, নতুন বাংলাদেশে কেনো বিএনপি নেতাকর্মীদের রক্ত ঝড়বে,কেনো ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা একেরপর এক হত্যার শিকার হবে? আমরা ইন্টেরিম সরকারের কাছে এর জবাব চাই।
তিনি আরও বলেন, আমরা দেখতেছি গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাংবাদিক সম্মেলন করে বলছে পারভেজ হত্যা নিয়ে ছাত্রদল নাকি মিডিয়া ট্রায়াল করছে, আমার প্রশ্ন হলো আমার ভাই হত্যা হয়েছে আমরা কি এর বিচার দাবি করবো না? প্রতিবাদ করবোনা? বিচার দাবি করলে কেন মিডিয়া ট্রায়াল হবে? তিনি আরও বলেন বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন আছে এরা পারভেজের হত্যাকারীদের রক্ষা করা এবং পারভেজকে বিতর্কিত করার জন্য অনেক ভুয়া আইডি এবং গুপ্ত পেজ থেকে পারভেজকে ছাত্রলীগ বলে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে, একটা ছেলে শহীদ হয়েও শান্তি পাচ্ছে না, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ভাই পারভেজ হত্যার কঠিন বিচার দাবি করছি।
পটুয়াখালী প্রতিনিধি 

























