ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মার্কিন দূতাবাসের নিন্দা

রাজশাহীতে বিএনপির এক জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় দেশটির দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ মঙ্গলবার বাসসকে বলেছেন, ‘মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।
তিনি বলেন, ‘সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান দৃঢ়। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।
‘যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক সমাবেশে বিএনপির রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। দেশের বিভিন্ন স্থানে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
পুলিশ বলছে, চাঁদকে গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত আছে।
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রেক্ষিতে নিন্দা জানানোয় মার্কিন দূতবাসকে সাধুবাদ জানিয়েছে আওয়ামী লীগ। দলের অন্যতম মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ইনডিপেনডেন্টকে বলেন, ‘এ ঘটনায় নিন্দা জানানোর মাধ্যমে মার্কিন দূতাবাস শান্তির কথা বলেছে। খুনের রাজনীতির বিপরীতে তাদের অবস্থান তুলে ধরেছে। আমরা একে সাধুবাদ জানাই।
আমরাও বলি, যারা খুনের রাজনীতি করে, সাম্প্রদায়িক রাজনীতি করে, জঙ্গিবাদের রাজনীতি করে তারা সেখান থেকে সরে আসবে এবং গণতন্ত্রের পথে হাঁটবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মার্কিন দূতাবাসের নিন্দা

Update Time : ০৯:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

প্রিন্ট করুন :