ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ফেনীতে তিন উপজেলায় ২১ হাজার নলকূপে আর্সেনিক

আর্সেনিক আতঙ্কে ফেনীর মানুষ। তিনটি উপজেলার ২১ হাজারের বেশি অগভীর নলকূপে এই মৌলের অস্তিত্ব পেয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাশাপাশি একটি উপজেলার গভীর নলকূপে মিলেছে লবণাক্ত পানি। সুপেয় পানি নিশ্চিতে, ঢাকায় প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলের জেলা কার্যালয়।
স্বরাজপুর নামে সোনাগাজী উপজেলার একটি গ্রামের একটি অংশে, ২১টি নলকূপের ১১টিতেই আর্সেনিক পাওয়া গেছে। বিকল্প না থাকায়, এগুলোর পানিই পান করছেন বাসিন্দারা। তবে আর্সেনিকের অস্তিত্ব মেলায়, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
গেল বছরের জুনে ফেনীর সোনাগাজী, দাগনভূঞা এবং সদরের প্রায় ৭৬ হাজার নলকূপের পানি পরীক্ষা শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে ২১ হাজার ৩৯৮টিতে আর্সেনিক পাওয়া যায়। এসব নলকূপের গভীরতা ৮০ থেকে ১৫০ ফিটের মধ্যে।
স্বাস্থ্যঝুঁকি বিবেচনায়, চিকিৎসকরা এ পানি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।
জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক জানান, জেলার ৩০ শতাংশ নলকূপেই আছে আর্সেনিক। সাথে নতুন উদ্বেগ, দাগনভূঞার চারটি ইউনিয়নের গভীর নলকূপের লবণাক্ত পানি।
সংকট সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে ফেনী জেলা কার্যালয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফেনীতে তিন উপজেলায় ২১ হাজার নলকূপে আর্সেনিক

Update Time : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

প্রিন্ট করুন :