ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

আবহাওয়া ও পরিবেশ ভালো থাকায় প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমেও পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন হয়েছে।
জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে উঠতে শুরু করেছে কাঁচা- পাকা ও শুকনো মরিচ। মৌসুমের শুরুতেই  মরিচের চাহিদা বাড়ার সাথে  দাম ভালো পাওয়ায় খুশি মরিচ চাষীরা।
 পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের লোকজন বলছে, গত মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকরা জমি থেকে মরিচ উত্তোলন করে মাঠে, রাস্তায়, চাতালে, ঘরের টিনে শুকানো নিয়ে ব্যস্ত।
জেলার ৫ উপজেলার পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতেও মরিচ চাষ করে বদলে গেছে শত শত কৃষকের ভাগ্য।
বিভিন্ন ফসলের পাশাপাশি রবি শস্য ও সবজী চাষ বেশী হচ্ছে। কৃষকের জমিতে মরিচ চাষ এনে দিয়েছে নতুন গতি।
জেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত মরিচ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী হচ্ছে। পঞ্চগড়ের মাটির উর্বর বেলে দোঁ-আশ  তাই এসব এলাকায় মরিচের আবাদ ভালো হয়।
পঞ্চগড় জেলার সদর উপজেলার গরিনাবাড়ির ইউনিয়নের  ফুটকিবাড়ী গ্রামের সলেমান আলী, বোদা উপজেলার কেরামত আলীসহ অনেক মরিচ চাষীরা জানান, এবার মরিচ বিঘা প্রতি যে হারে খরচ হয়েছে তার থেকে দ্বিগুন লাভে মরিচ বিক্রয় করতে পারবো।
জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো: রিয়াজ উদ্দিন বলেন, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মরিচ চাষে কৃষকদের ভাল পরামর্শ দিয়েছি, এবার মরিচ চাষে কৃষকরা দ্বিগুন লাভবান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

Update Time : ০৪:০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

প্রিন্ট করুন :