ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা সেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে।
বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে এক সতর্কবার্তায় এ শঙ্কার কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়- আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এর আগে গতকাল (মঙ্গলবার) ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ু সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে সাগরের ওই এলাকায় ৭-৮ মে লঘুচাপ তৈরি হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা সেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

Update Time : ০৬:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

প্রিন্ট করুন :