ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ধুনটে ঈদকে ঘিরে সক্রিয় মাদক চক্র,গাঁজাসহ গ্রেফতার ১

ঈদকে সামনে রেখে বগুড়ার ধুনটে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা। ধুনট থানা পুলিশের অভিযানে জুয়েল রানা (৩০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে উপজেলার গোপালনগর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার মৃত শাহ আলমের ছেলে।

থানা সুত্রে জানা যায়, ধুনট থানা পুলিশের একটি চৌকস দল গত ১৭ই এপ্রিল সোমবার ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য রাত সাড়ে ১১টায় কান্তনগর বাজারে অবস্থান করছিলো। এমন সময় ব্যবসায়ী জুয়েল রানা মাদকদ্রব্য বিক্রির জন্য প্যাকেট করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্তব্যরত চৌকস পুলিশ দল। খবর পেয়ে কান্তনগর বাজার থেকে সিএনজি যোগে রওনা হয়ে দিবাগত রাত প্রায় ১টার সময় নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তার বাড়িতে রাখা প্লাষ্টিকের ড্রামের ভিতর থেকে কালো পলেথিনে মোড়ানো ৪ কেজি ৫শ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে গ্রেফতার করে, মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ধুনটে ঈদকে ঘিরে সক্রিয় মাদক চক্র,গাঁজাসহ গ্রেফতার ১

Update Time : ০৬:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :