ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে দুই কোটি টাকার ২০টি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। জব্দকৃত এ স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা। গতকাল রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক চোরাকারবারি জীবননগর সদরপাড়ার মৃত মোকছেদ মন্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পায় একজন ভ্যানচালক ভ্যানযোগে জীবননগর এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাবে। খবর পেয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় অবস্থান করে। ভ্যানচালক জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল জীবননগর বিজিবি ক্যাম্পের নিকটে ভ্যানে তল্লাশি চালায়। এসময় ভ্যানের সিটের পেছনে লুকানো অবস্থায় ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করে। এসময় ভ্যানসহ চোরাকারবারি শাহাবুল মিয়াকে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্বর্ণেও বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে স্বর্ণেও বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে দুই কোটি টাকার ২০টি স্বর্ণের বারসহ আটক ১

Update Time : ০৮:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :