ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

আইপিএল খেলতে কলকাতা গেলেন লিটন

আইপিএল খেলতে কলকাতায় গেলেন লিটন কুমার দাস। নাইট রাইডার্স একাদশে সুযোগ হবে কিনা, তা নিয়ে চিন্তিত নন লিটন। প্রথমবার আইপিএলের অভিজ্ঞতা লুফে নিতে চান। ভারতের বিভিন্ন ভেন্যু সম্পর্কে সম্যক ধারনা নেয়া উদ্দেশ্য। নিজের খেলা শাণিত করে ব্যাটিংয়ে আরও উন্নতি লিটনের লক্ষ্য।
সাকিব আল হাসান নাম প্রত্যাহার করেছেন, লিটন অবশ্য সিদ্ধান্ত বদলায়নি। জাতীয় দলের ব্যস্ততা শেষে গেলেন আইপিএল মিশনে। প্রথমবার বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ..কেকেআর টাইগার তারকার জন্য অপেক্ষায় আছে। অভিষেক মৌসুমে সাকিবকে মিস করবেন লিটন।
লিগে তিনটি ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ জায়গা ধরে রেখেছেন। লিটন যুক্ত হলে, ওপেনিং স্লটে পরিবর্তন আসবে কি?
লিটনের মুখেই শুনুন সে কথা, আমি জানি না, ওইখানে গিয়ে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কয়দিনই থাকব, সবগুলো মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।
লিটন আরও যোগ করেন, দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন। কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাইনি। তারা যদি খেলায়, অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।
কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল, হায়দরাবাদের বিপক্ষে। সেদিন-ই হতে পারে অভিষেক,লিটন অবশ্য সব ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত নন।
মে-র প্রথম সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ, আইপিএল ছেড়ে দলের সঙ্গে যুক্ত হবেন লিটন দাস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

আইপিএল খেলতে কলকাতা গেলেন লিটন

Update Time : ০৮:৩৭:২০ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :