ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পবিপ্রবির উপ-উপাচার্যসহ গবেষক দল

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়টির জেএসপিএস প্রকল্পের গবেষক দল জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। এ পরিদর্শনের মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, উচ্চশিক্ষা ও শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

জেএসপিএস-ইউজিসি বাই-ল্যাটারাল রিসার্চ প্রোগ্রামের আওতায় পবিপ্রবির জেএসপিএস প্রকল্পের সদস্য ও গবেষক অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ও প্রকল্পের সদস্য-গবেষক ড. হাচিব মোহাম্মদ তুষার এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে গিফু বিশ্ববিদ্যালয়ের অ্যাডভান্সড স্টাডিজ ইনস্টিটিউটের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মাসাকি তাকাছু গবেষক দলকে ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি ইনস্টিটিউটের ভেটেরিনারি টিচিং হসপিটালসহ সংশ্লিষ্ট গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরেন।

সফরকালে অধ্যাপক ড. মাসাকি তাকাছু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং যৌথ গবেষণা সহযোগিতা প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পবিপ্রবির অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের গিফু বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার আশ্বাস দেন।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে পবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে ব্যবহারিক জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেতে পারেন। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ, দক্ষতা বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের পথ সুগম হতে পারে।

পরিদর্শনকালে পবিপ্রবির গবেষক দলের পক্ষ থেকে অধ্যাপক ড. মাসাকি তাকাছুকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান গবেষক দলের সদস্যরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরও জোরদার হবে এবং শিক্ষার্থীদের জন্য বিদেশে প্রশিক্ষণ ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পবিপ্রবির উপ-উপাচার্যসহ গবেষক দল

Update Time : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :