ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৪০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রথম উপাচার্য দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

স্মরণসভায় আরও বক্তব্য দেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষার, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী প্রতিনিধি আলমগীর হোসেন আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল হান্নান ভূঁইয়ার মৃত্যুতে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত, বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দক্ষিণবঙ্গের একটি নবীন বিশ্ববিদ্যালয়কে দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম ও প্রজ্ঞার মাধ্যমে আমেরিকান কোর্স কারিকুলামের আদলে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়া। তাঁর নেতৃত্বেই পবিপ্রবি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিদ্যাপীঠ হিসেবে বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করে।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে অধ্যাপক হান্নান ভূঁইয়া সর্বাধিক যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিতেন। তাঁর নিয়োগ দেওয়া অনেক শিক্ষক পরবর্তীতে দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, “তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের বিদায় আমাদের ব্যথিত করেছে। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।

স্মরণসভার শুরুতে অধ্যাপক ড. এ কে এম আবদুল হান্নান ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

Update Time : ০৫:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :