ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

সাবেক শিক্ষা মন্ত্রীর স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ।

কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজারও মঙ্গলবার রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে হাসপাতালের পক্ষ থেকে তখন বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

জে আর ওয়াদুদ টিপু জানান, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান এবং সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

গত ২৭ মে স্বজনেরা হুইলচেয়ারে করে তাঁকে আদালত প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে তিনি কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করেন।

তাঁর মৃত্যুতে আইনজীবী মহল ও ঘনিষ্ঠজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সাবেক শিক্ষা মন্ত্রীর স্বামী মারা গেছেন

Update Time : ০৮:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :