ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকীতে ছাত্রদলে নেতা আছেন, নেতৃত্ব নেই; পালিত হয় না কেন্দ্রীয় কর্মসূচি

m

একসময় বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদল। তবে বর্তমানে সংগঠনটি চরম নেতৃত্ব সংকটে রয়েছে। কমিটিতে পদধারী নেতা থাকলেও কার্যকর সাংগঠনিক নেতৃত্বের অভাবে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে কার্যক্রম। এমনকি কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচিও পালিত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ছাত্রনেতাদের দাবি, উপজেলা কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। বিদ্যমান কমিটির অধিকাংশ নেতাই নিষ্ক্রিয় থাকায় নতুন নেতৃত্ব তৈরির প্রক্রিয়াও কার্যত থমকে আছে।

দলীয় সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় গত ২৪ ও ২৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। পরে ২৮ ও ২৯ জুলাই শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।

অভিযোগ রয়েছে, দুমকি উপজেলা ছাত্রদল এই দুটি কর্মসূচির কোনোটিই পালন করেনি। শুধু উপজেলা কমিটিই নয়, সম্প্রতি গঠিত সরকারি জনতা কলেজ ও আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকেও এসব কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, উপজেলা কমিটির অধিকাংশ পদধারী বর্তমানে এলাকায় নিয়মিত অবস্থান করেন না। কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, আবার কেউ ব্যক্তিগত ব্যস্ততায় সংগঠন থেকে দূরে রয়েছেন। ফলে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে।

২০২০ সালের ২৭ ডিসেম্বর চাকলাদার গোলাম সরওয়ারকে আহ্বায়ক এবং সুমন শরীফকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও প্রায় সাত বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। একই সময়ে কোনো ইউনিয়ন কমিটিও গঠন করা হয়নি।

নেতাকর্মীদের অভিযোগ, কমিটির অনেক যুগ্ম আহ্বায়ক ও পদধারী নেতা দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে রয়েছেন। কেউ শিক্ষকতা, কেউ সাংবাদিকতা, আবার কেউ চাকরি বা ব্যবসায় ব্যস্ত। অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। ফলে সাংগঠনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরওয়ারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সব কর্মসূচি অফিসিয়াল ফেসবুক পেজ ও সাংগঠনিক চ্যানেলের মাধ্যমে জানানো হয়। দুমকি উপজেলা ছাত্রদল কেন কর্মসূচিগুলো পালন করেনি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোনে সাড়া পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকীতে ছাত্রদলে নেতা আছেন, নেতৃত্ব নেই; পালিত হয় না কেন্দ্রীয় কর্মসূচি

Update Time : ০৮:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :