নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ–সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলনকক্ষে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দেন। ঘোষণার প্রায় এক মাসের মাথায় তা কার্যকর হলো।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের ভাষ্য, ঘোষণাটি এত দ্রুত বাস্তবায়ন হবে, তা তাঁরা আশা করেননি। এ উদ্যোগের জন্য তাঁরা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, বাসভাড়া মওকুফের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে।
সাউথ বাংলা ডেস্ক 

























