ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১ তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫

‎গলাচিপায় কৃষকের ১৮ একর জমির ধান কেটে নিল ‘ভূমিদস্যুরা’

সঞ্জিব দাস, গলাচিপা থেকে||

‎দিন-রাতের পরিশ্রমে পাকা ধান ঘরে তোলার কথা ছিল। কিন্তু ফসল পাকতেই তা যেন লোভের চোখে পড়ল ভূমিদস্যুদের।

পটুয়াখালীর গলাচিপায় একদল জোরদখলকারী প্রকাশ্য দিবালোকে এক কৃষকের ১৮ একর জমির ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ‎ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

‎উপজেলার ডাকুয়া ইউনিয়নের করিম বাজার এলাকায় বুধবার সকাল থেকে সন্ধ্যা—দিনভর হারভেস্টার মেশিন নিয়ে ধান কাটতে দেখা যায় প্রতিপক্ষের লোকজনকে।
‎ভুক্তভোগী কৃষক মো. মামুন মিয়া, আটখালী গ্রামের বাসিন্দা, জানালেন—‎“১৮ একর জমিতে বর্গাচাষী দিয়ে ধান ফলিয়েছি। কিন্তু আমির হোসেন মোল্লা–আবুল মোল্লা–নজরুল মোল্লা সহ অন্তত ২০ জন লোক দল বেঁধে এসে সব ধান কেটে নিয়ে গেল।”

‎ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন মামুন।
‎গলাচিপা থানার এসআই হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি। ‎দু’পক্ষকে শনিবার থানায় ডেকে বসার কথা জানিয়েছে পুলিশ।

‎ভুক্তভোগী কৃষক পরিবারের তালিকা দীর্ঘ—
‎দেলোয়ার সরদার, আশরাফ আকন, আজিম মিয়া, ফারুক গাজী, মনির গাজী সহ অনেকে জানান—তাঁরা দীর্ঘদিন ধরে রেকর্ডিয় ও সরকার-বন্দোবস্তকৃত জমিতে চাষ করছেন। এই জমি নিয়ে আদালতে ৮৮৪/২৩ নম্বর মামলা চলমান। আদালত স্টে দিলেও প্রতিপক্ষ নাকি সেই আদেশও অমান্য করেছে।

‎দেলোয়ার সরদারের অভিযোগ, “স্টে অর্ডার থাকা সত্ত্বেও তারা ট্রাক নিয়ে এসে ধান কেটে নিয়ে গেল। বাধা দিতে গেলে আমাদের কয়েকজনকে মারধরও করেছে। প্রায় পাঁচ লক্ষ টাকার ধান নিয়ে গেছে।”

‎অভিযুক্ত আমির হোসেন মোল্লা, আবুল মোল্লা, নজরুল মোল্লা—অভিযোগ সাফ অস্বীকার করেছেন।
‎তাঁদের দাবি, ‎“এই জমির প্রকৃত মালিক আমরা। নিজের জমির ধানই কেটেছি।”

‎এসআই হাকিম বলছেন—‎“শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য দু’পক্ষকে থানায় ডাকা হয়েছে।”

‎গলাচিপা থানার ওসি আসাদুর রহমান জানান—‎“ধান কাটার অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪

‎গলাচিপায় কৃষকের ১৮ একর জমির ধান কেটে নিল ‘ভূমিদস্যুরা’

Update Time : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :