ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পবিপ্রবির আইকিউএসি’র হাল ধরলেন ড. মাহবুব রব্বানী

নিজস্ব প্রতিবেদক||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. মাহবুব রব্বানী। আজ ১৫ জুন, রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব বুঝে নেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পরিচালক হিসেবে ড. রব্বানী এখন IQAC-এর প্রশাসনিক কার্যক্রম, সম্পদ ব্যবস্থাপনা ও গুণগত মান উন্নয়ন সংশ্লিষ্ট দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

ড. মাহবুব রব্বানী শুধু একজন শিক্ষকই নন, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে তার অবদান বিশ্ববিদ্যালয় গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি পেয়েছে। মনবুসু বৃত্তি নিয়ে জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ‘জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্স’-এর ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ লাভ করে আন্তর্জাতিক গবেষণার মঞ্চে নিজের অবস্থান জানান দিয়েছেন।

বিশ্বব্যাংক, করডেইড, সিমিট, ইউসি ডেভিস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে তিনি গড়ে তুলেছেন তিনটি আধুনিক গবেষণাগার—Biotech Lab, Postharvest Lab ও Germplasm Centre। বিলুপ্তপ্রায় ৯টি দেশীয় ফলের জাত উদ্ভাবনের মাধ্যমে তিনি জাতীয় বীজ বোর্ডের স্বীকৃতি অর্জন করেন।

তার তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৬০ জন এমএস ও ৮ জন পিএইচডি গবেষণা করেছেন। এসব অভিজ্ঞতা IQAC-এর নেতৃত্বে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

২০২২ সালে আলপার-ডোজার (AD) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় জায়গা করে নেন তিনি। এর পাশাপাশি তিনি শেরে-বাংলা হলের প্রভোস্ট, গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় জার্নালের চিফ এডিটর হিসেবে প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।

IQAC পরিচালনায় তার অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দৃঢ় ভূমিকা রাখবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পবিপ্রবির আইকিউএসি’র হাল ধরলেন ড. মাহবুব রব্বানী

Update Time : ১২:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

প্রিন্ট করুন :